Poetry

"প্রত্যাবর্তন"

September 30, 2026

47 views

"প্রত্যাবর্তন"

মো:ফরহাদ

আমি আবার কোনো উপলক্ষকে

আঁকড়ে ধরে কাঁদতে চাই।

মেঘ নিঃশেষ হলে

বৃষ্টি থেমে যায়;

কিন্তু আমি,বারবার নিঃশেষ হলেও

অনাদিকাল ধরে

অবিরাম ঝরে যেতে চাই।

আমি আবার কোনো উপলক্ষকে

কেন্দ্র করে আবর্তিত হতে চাই।

আমি আবার কোনো সস্তা প্রেমে

হৃদয়টাকে বেচতে চাই;

পঁচা,গলা,ক্ষতবিক্ষত হৃদয়টাকে

নতুনভাবে সাজাতে চাই।

আমি আবার কোনো উপলক্ষকে

আঁকড়ে ধরে কাঁদতে চাই।

কাঁদা আর বাঁচা,বাঁচা আর কাঁদা

এটাই জীবন তাই,

আমি আবার কোনো উপলক্ষকে

আঁকড়ে ধরে বাঁচতে চাই।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login