বাংলার জনগণ আসলে কখনও সুখ ভোগ করতে পারেনি। প্রথমে রাজারা প্রজাদের উপর অমানবিক অত্যাচার চালিয়ে সব লুট করেছে।
এরপর এক এক করে আরবীয়, পর্তুগিজ, ব্রিটিশরা যা যা সম্পদ পেয়েছে পাচার করেছে।
দেশ ভাগের পরে পশ্চিম পাকিস্তানিরা যেভাবে জোঁকের মতো বাঙালির রক্ত চুষে খেল সেটা তো সবার জানা।
আর এর পরে স্বাধীনতার নাম করে বাঙালিদের চুষতে থাকলো প্রথমে শেখ পরিবার, জিয়া পরিবার, এরশাদ; সর্বশেষ শেখ পরিবার বাঙালিদের এমন চোষণ দিলো যে, বাঙালিরা এখন আর দাঁড়াতে পারছে না, লকলকে পা নিয়ে কাপাকাপি করছে, চারপাশে ভারসাম্যহীন পরিবেশ।
বাংলার সাধারণ মানুষের জীবন কেটে গেল বিদ্রোহ আর অন্যায়ের প্রতিবাদ করতে করতে। বিনিময়ে তাদের ঝুলিতে জুটল শুধু অভাব-অনটন, মানসিক চাপ, বেকারত্ব, অকাল মৃত্যু।
এ দেশে `সাধারণ জনগণ' থেকে জনপ্রতিনিধি হয়ে উঠলেই একটা মানুষের চোখ উল্টে যায়, সে আর মানুষ থাকতে পারে না, পশুতে পরিণত হয়।
যে দেশের মানুষকে মৌলিক অধিকার আদায় করে নিতে রাস্তায় রক্ত ঝরাতে হয়, সে দেশের সরকার কখনও জনগণের প্রতিনিধি ছিল না, সে ছিল স্বৈরাচার প্রতিনিধি, ক্ষমতা লোভী।
আল্টিমেটলি বার বার বাঙালিরা বিদ্রোহে জয় পেয়েও স্বৈরাচারের বগলদাবায় পিষ্ট হচ্ছে! এটাই কি বাঙালিদের ডেস্টিনি?
#Habib_Rahman #হাবিব_রহমান #চিন্তাভাবনা