বুদ্ধ বৌদ্ধ ছিলেন না, আর যিশুও খ্রিস্টান ছিলেন না। তাঁরা ছিলেন এমন শিক্ষক, যারা মানুষকে অসীম ঐশ্বরিক প্রেম, প্রজ্ঞা এবং জীবনের সকল সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে পথ চলার দীক্ষা দিয়েছেন। ঐশ্বরিক মহব্বত ছিল তাঁদের প্রধান লক্ষ্য, যা কোনো প্রাতিষ্ঠানিক পরিচয়, ভৌগোলিক সীমানা বা নির্দিষ্ট বিশ্বাসের গণ্ডিতে আবদ্ধ ছিল না।
একসময় মানুষ বুঝতে পারবে—
"ধর্ম সেদিন ক্লান্ত হবে, ব্যর্থ হবে সকল ভয়,
বুঝবে খিদে মূলত ভাতেই মেটে, বাইবেল বা গীতায় নয়।"
কারণ সকল উপাসনা ও ধর্মগ্রন্থের মূল বাণী এক জায়গায় এসে মেশে—ক্ষুধার্থকে অন্ন দেওয়া, দুস্থকে সাহায্য করা এবং শত্রুকেও ক্ষমা করা।
#হাফিজ_আল_মিথুন 💭✍