অতীতে সৃষ্টির মাঝে সুখ ও সমাধান খুঁজতে গিয়ে কেবল ভুল পথেই হেঁটেছি। কিন্তু যখন নিজেকে আবিষ্কার করার যাত্রা শুরু হলো, তখনই অনুধাবন করতে পারলাম স্রষ্টাকে চেনার প্রকৃত মর্ম। যেই মুহূর্তে আমার সমস্ত অহংকার আর চাওয়া-পাওয়াকে তাঁর মহান দরবারে সমর্পণ করেছি, অমনি জীবনের সব ধোঁয়াশা কেটে গিয়ে পথ আপনাআপনি স্পষ্ট ও পরিষ্কার হতে শুরু করেছে।
তিনি আছেন, এবং তিনি প্রতি মুহূর্তে আমাদের খেয়াল রাখছেন—এই বিশ্বাসের চেয়ে বড় কোনো আশ্রয় আর হতে পারে না।
সহজ সত্য:
মানুষ যত দ্রুত অনুধাবন করতে পারবে যে পরম করুণাময় আল্লাহ ছাড়া আর কেউ প্রকৃত আপন হতে পারে না, ঠিক তত দ্রুতই সে তাঁর সান্নিধ্য, মানসিক শান্তি এবং সঠিক পথের সন্ধান পাবে।
হাফিজ আল মিথুন
#তিঁনি_আছেন #তিঁনি_খেয়াল_রাখেন