Poetry

বিরহের অনলে

September 30, 2026

65 views

কাঁদছে আপন হিয়া, বিরহের অনলে,

কেউ বুঝিতেছে না এ জ্বালা।

সহিছে না যাতনা, নীরব আঁধারে,

চোখে জমে থাকে অশ্রুর মালা।

হারানো সে মানুষটি আজও মনে পড়ে,

নিঃশব্দে বাজে তারই কথা।

হৃদয় জুড়ে শুধু শূন্যতার বসতি,

বিরহই যেন আমার নিত্য ব্যথা।

নিশীথের নীরবতা শুধায় বারবার,

কেন এ হৃদয় আজও তারই আশায়?

ফিরিবে না জেনেও দুয়ার খোলা রাখি,

অপেক্ষার প্রদীপ নিভে না নিরাশায়।

স্মৃতির পাতায় তার ছায়া ভাসে,

নিভৃত রাতে জাগে পুরোনো মায়া।

ভালোবাসা যদি এতই দহন হয়,

তবে কেন হৃদয় তাকে ভুলিতে চায় না?

Picked up where you left off

Comments

Abdul Khaiyam আবদুল খৈয়াম was this story’s first reader

+35 XP

    Please login to post comment. Login

  • কোন কিছু পেলেই মানুষ বেঁচে থাকে না। না পাওয়া অপূর্ণতা মানুষের মনের তীব্র আশার সঞ্চয় করে। এই আশাই মানুষের বেঁচে থাকার বড় অবলম্বন।

    • ইরাবতী 2 weeks ago

      একদম ঠিক, অপূর্ণ আশাই তো বেঁচে থাকার প্রেরণা।

  • দারুণ বিরহ অথচ অশেষ অপেক্ষার কবিতা।ফিরবে না জেনেও আশাবাদী।মায়ার টান এই জগৎ সংসারে শুধু অপেক্ষায় ই বাড়ায়।

    • ইরাবতী 2 weeks ago

      পুরো জগৎ সংসার হলো মায়াজাল।সেই মায়ার জালে আমরা আষ্টে পিষ্টে জড়িয়ে আছি।