ফিজিক্স স্যারের কাছে পড়তে যাওয়াটা
আমার খুব ভাল লাগে। কারণ সেখানে তুমিও
আসো। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে যায়।
এটা ওটা বলতে থাকি আমি সারা পথ, শুধু হুঁ হ্যাঁ
বলে কি জবাব দাও, সে তুমি নিজেই জানো। নীল
জামাটায় তোমায় খুব ভাল দেখায় বলতে পরদিন
সত্যি সত্যি নীল জামা পরে এসে মুচকি হাসলে।
বাড়ি ফেরার সময়, আজ একটু ঘুরপথে হেঁটে যাই?
বলতেই তুমি এবারও শুধু হু বলে দিলে। তোমার
বাড়ির দরজার পাশে মাধবীলতার বিশাল ঝাড়।
প্রতিবার দেখে আমি একবার অবাক হই, এত ফুল
এক গাছে ধরে! সন্ধ্যা গড়িয়ে যায় প্রতিদিন। পৃথিবীর
শ্রেষ্ঠ সন্ধ্যাগুলোর একদিন বললে, একটু ধরবে হাতটা?
বিস্মিত, হতবিহবল আমি! তখন মাত্র সন্ধ্যা সোয়া সাতটা।
আমার খুব ইচ্ছে করছিল, সারাজীবন যেন এমন ঘটে,
সারাজীবন আমি ফিজিক্স স্যারের কাছে পড়তে যাবো।
চিরকুটে লিখে বলেছিলাম, আমার মাধবীলতার ঝাড় হবি?
জবাবে তুমি ক্যাকটাসের ঝোপ হবে আমার জন্য, বলেছ।
অবশেষে রাক্ষসটাকে তুমি মানুষ বানিয়েই ছাড়লে।
ক্যাকটাসের ঝোপই আমার এখন ভাল লাগে।
আর ভাল লাগে ফিজিক্স স্যারের কাছে পড়তে।
(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে)
Comments
Be this story’s first reader
+30 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.