একটা জীবন;
সেও রেখেছ হাজার যন্ত্রণায়, হে স্রষ্টা।
কোথাও আলো দেখিনা।
তার চারপাশে পরতের পর পরত অন্ধকারদিয়েছ।
আমি জানি, তুমি জানো,
কোন ক্ষত থেকে কোন ফুলের জন্ম হবে।
কোন বীজে কত ফল অপেক্ষমাণ!
প্রভু, আমিতো মানুষ। আমার উপরেই তোমার ক্ষমতার প্রমাণ!
হে অনন্ত,
যদি তোমার কাছেই ফিরতে হয় শেষে,
তবে এই দীর্ঘ যন্ত্রণাকর নির্বাসনের নাম জীবন কেন?
কেন ভালোবাসার নামে তোমার এমন আচরণ!
এতো প্রার্থনার ভিতরেও কেন এত নীরবতা?
আমিতো মুক্তি চাই না প্রভু।
শুধু এমন এক হৃদয় দাও,
যেখানে যন্ত্রণারও অর্থ থাকে,
আর তোমার নীরবতাকেও আমি উত্তর বলে চিনতে পারি।