Poetry

পশুদের নগর

October 2, 2026

5 views

নগরের দালানের ঝোপঝাড়ে আকাশ দেখিনা
বহুদিন। পাখি দেখিনা অনেকদিন। যা দেখি,
তাতেই সারাক্ষণ গা হিম হয়ে থাকে আমাদের।
মানুষ দেখি, মানুষ দেখি, অনেক মানুষ দেখি।
মানুষের বেশে ঘোরা হরেক রকম পশু দেখি।
কেউ যদি বলে দিতো,
পাখির নগরে চলে যেতাম।
এই পশুদের নগরের মুখে
থুতু দিয়ে চলে যেতাম।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login