Poetry

আরশি ২

October 3, 2026

5 views

যে কবিতাটা আমি লিখব বলে বসে রইলাম,
সেটি আর লেখা হয়নি। সে কবিতা আমাকে
দিনে দিনে অলস বানিয়ে, অপেক্ষা করো
বলে চলে গেছে। কোথায় কোথায় উছলে
উঠা জোয়ারে আমি ভেসে যেতে চাই অজ্ঞাতে
অজ্ঞাতনামার স্পর্শের নেশায়। সে স্পর্শ
পেলে আমি ঠিক জানি, লিখতে পারব আবার।
আলস্যের অবসর ভেংগে আমি কবিতায় লিখে
রাখব, স্পর্শের ঘটনা ঘটেছিল আরশির প্রতিবিম্বে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login