Poetry

ভালো হয়ে গেছি

October 1, 2026

16 views

নগরের ল্যাম্পপোস্টগুলো আমার সহ্য হয় না।
এ শহরে আমাকে নির্জনতা দেয়না ওরা।
একা একা নিজেকে ধন্যবাদ দিয়ে খুঁজে
বেড়াচ্ছি, অনেক পুরাতন একটা ঠিকানা।
ভুলে যাওয়া ঠিকানার দরজার উপরে লাল রং এ
লেখা ছিল, কুকুর হতে সাবধান। গেরস্থালীর দোহাই
এখানে অচল, কেউ বলেনি কখনো। ছাপোষাদের
খুব সতর্ক থাকার উপদেশও দেয়নি কেউ।
পুরাতন ঢাকার গলিগুলোয় কি একধরণের
একটা গন্ধ! পৃথিবীর সব পুরাতন শহরের
একটাই গন্ধ। যেমনটা নিজের মানুষের থাকে।
কাছেই কেউ বুঝি ধূপ জ্বালিয়েছে। ধূপের গন্ধটা
ক্ষুধার্ত নাকে মুখে নিয়ে হেঁটে হেঁটে আমি
তোমার বাড়িটা খুঁজছি। তুমি সেখানে থাকো তো
এখনো? তোমার সাথে দেখা হলে চোখে চোখ
রেখে বলতাম, খবরটা শুনেছ? আমি ভাল হয়ে গেছি।
ডাক্তার বলেছে, আর ভয় নেই, আমি অচিরেই
এ অসুখে মারা যাব না। বেঁচে থাকব এ শর্তে
তোমায় সাথে নিয়ে যাবার সাহস নিয়ে এসেছি।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login