Poetry

একা

October 1, 2026

16 views

দৈবক্রমে হলেও আর ফেরার কথা ভেবোনা।
বরং তুমি আকাশ হয়েই থাকো, আমি মাঝে
মাঝে মাথা উঁচু করে তোমায় দেখব। সেটাই
কি ভাল নয় দুজনের? একা একা নিজে নিজে
মন খারাপের অভ্যাসে দুজনে যার যার জগতে
ভাল থাকি। কেউ আমার দিকে অবাক হয়ে যদি
বলে, তুমি অমুক না? উত্তরটা আমি ঠিক করে
রেখেছি। আমি? না তো, আমি তো একলা মানুষ।
আমি আর কিছু নই।
একা থাকাটাই তো প্রাকৃতিক, তাই না? একাই থাকি।
উর্ধাকাশে যিনি সব করেন, দেখেন, তিনিও তো একা।


(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login