Poetry

একদিন

October 1, 2026

50 views

একদিন আমরা সবাই ঠিক ঠিক পথে
নেমে আমাদের অধিকারে হারানোর
দিনগুলোর কথা বলব। তখনো দিনরাত্রির
চব্বিশ ঘণ্টার চক্র থাকবে, শুধু কেবল
মানবতা হারানোর গল্পে টইটম্বুর হয়ে থাকবে
আমাদের দশদিক। মেরুদন্ড হারিয়েও
মানুষ সোজা হয়ে দাঁড়ায় কেমন করে –
আমরা সেগুলো নিয়ে ভাববো না। আমরা
বুঝতে পারব, নতুন নতুন তত্ত্বের পোকারা
আমাদের পশু বানিয়ে ফেলেছে। আমরা
আমাদের পুরনো বয়সের মিছিলের কথা
ভেবে অবাক হবো- মিছিলে যেতাম কেন?
মানুষ স্বপ্ন ভুলে যন্ত্র হয়ে যায়, কবে ছোটবেলায়
আমরা পড়েছিলাম। আমরা এখন সেই যন্ত্র।
আমাদের মাথা নেই, মন নেই, বিবেক নেই।
এখন তথ্যভারে বিশ্বাস করি নতুন তত্ত্বের মন্ত্র।


(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে)

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Habiba Rozy 1 month ago

    মাথা নেই মন নেই,বিবেক নেইসহমত কবি!