আমার কোনো কাজ নেই,
রাত হলে বসে তারা গুনি,
পাছে লোকের বাজে কথায় কান না দিয়ে
নিশীথে জোনাক পোকার নীরব গান শুনি।
আমায় বিহবল করে চাঁদের আলোয় আকাশ ভেঙ্গে মেঘেদের ছুটে চলা,
সারি সারি নারিকেল বীথির ঝিরি ঝিরি শব্দে
নিরন্তর কথা বলা।
আমি বিস্মিত চোখে দেখি রাত পোহালে
অন্ধকার ভেদ করে আসা আলোর শিখা,
সেই আলোতেই খালি পায়ে জমিতে লাঙ্গল চালিয়ে কৃষকের গল্প লেখা।
দেখি,অনেক দূরে নদীর বাঁকে জেগে থাকা ধূ-ধূ বালুচর,
ভাঙ্গা ঘাটে বাঁধা একলা নৌকার ঘর_
বেদেনীর ভাসমান সংসার,
সবাই বলে ওরা নাকি ভীষণ একা,
আমি জানি ওরাই তো নিজের মতো বাঁচে।
#আমার_কোনো_কাজ_নেই#কবিতা