রাগ করে, হতাশা থেকে অনেকেই বলেন তারা এই দেশ ছাড়তে পারলেই বাঁচেন। আমি এটা কোনোভাবেই বলতে পারি না।
পরপর দাদা, ছোট কাকা, বড় কাকিকে দাফন করার পর বুঝতে পেরেছিলাম যে শেকড় আসলে কী! ডাকাতিয়ার পাড়ের পারিবারিক কবরস্থানের আশপাশটাকেই মনে হয় আমার পুরো মহাবিশ্বের কেন্দ্র।
একজন জানতে চেয়েছিলেন, আবার জন্মানো গেলে কী কী পরিবর্তন নিয়ে জন্মাতে চাইতেন? সেখানে অনেকেই দেশসহ বিবিধ হতাশা ও বিগত ভুলের উল্লেখ করেছিলেন।
কিন্তু আমার আক্ষরিক অর্থেই তখন মনে হয়েছে, একই গ্রামে, একই ঘরে, একই ভাবেই নিজেকে চাইবো। চাইবো ভুল ত্রুটি সমেত একই জীবনের পুনরাবৃত্তি... এই জীবনের ভুল-দুঃখ-আনন্দ সবই ভালোবেসে ফেলেছি।