Poetry

প্রেমার্তনাদ-১

October 4, 2026

47 views

প্রেমার্তনাদ-১

এস .এ

কি ডোরে বাঁধিয়াছো বধূ, ভুলি বলো কেমনে,

প্রকৃতির সকল রূপ, তোমার ঐ তটিনী বহনে!

তোমার ঐ বহনে, ভাসিব বলো কেমনে?

অধিকারের যে নিয়ম, পাবো কি সে রূপে তোমারে।

তোমায় চাহিয়া আমি হারাবো নিজেকে,

যে বাঁকে বধূ তুমি চলো, নিবে কি সাথে?

তোমার ভালোবাসায়, মোরে ভাসিয়ে।

যে সুখের তরে তুমি ছুটছো বধূ

পাবেনা এ জগতে!

সুখের তরে সবাই, তোমারী মতো যে।

আমি প্রেম খুঁজেছি, তোমারই মাঝে।

সৃষ্টির দেয়া প্রেমের কায়া, বধূ তুমি ছিলে !

হারাই যদি দুজনে বাঁকে প্রতীক্ষায় রবো, পথ চেয়ে।

তোমায় চাহিবো স্রষ্টার কাছে,

গ্রহণ করবে কি এই পুরাণের???

বধূ এতো মায়া তোমার বহনে, কোন ডোরে

বাঁধিয়াছো সকলে রে!

মাতৃ রূপ বুঝি একেই বলে,

হারাতে চাওনা বধূ, তুমি কাউকে।

আমি আছি তবু, তোমায় ভালোবেসে

স্রষ্টার কাছে, দু হাত পেতে, তোমায় চেয়ে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login