চুম্বন
মাহমুদ আলী খন্দকার
শোনো পরান!
ভালোবাসা হলে আঙুলে আঙুল ছুঁতে হয়
ভালোবাসা হলে চুমু খেতে হয়
ডাগর প্রজাপতির মতো ডানা মেলে
আসেপাশে ঘুরঘুর করতে হয়
তারপর সুযোগ বুঝে টুপ করে বসে পড়তে হয় একেবারে পরানের কাছাকাছি।
একটু একটু করে ঘ্রাণ নিতে হয়
বুকের, ঘামের আর চুমুর...
ভালোবাসা হলে একেবারে উড়ে যেতে নেই
ওড়ার ভান করা যেতে পারে।
একটা গাঢ় স্থির চুম্বন
তোমাকে উড়ে যাওয়া থেকে আটকাবেই
সে তুমি যেতে চাইলেই কি..!