Poetry

মানুষের হাট, হাটে অনেক মানুষ।

October 25, 2026

7 views

মানুষের হাট
মাহমুদ আলী খন্দকার

হাট জুড়ে অসংখ্য পন্যের পসরা সারি সারি
আলু পটল বরবটি আরো কত আনাজপাতি
প্রয়োজনীয় নিত্য পন্যের জন্যে এত আয়োজন
কারো কারো আবার মানুষ কেনা প্রয়োজন
পন্যের মতো তাই অসংখ্য মানুষ হাটে ওঠে।

কারো ঘরোয়া কাজের জন্য ছুটাবুয়া দরকার
কারো পারিবারিক কাজে প্রয়োজন কামলার
কোনো পুরুষের নারী আর কোনো নারীর পুরুষ
কারো আবার মিছিলে লোক দেখানোর জন্য
সস্তা মানুষ দরকার যাতে ভয়ে থাকে সরকার।

পন্য আর মানুষের হাটের মধ্যে আমি অর্বাচীন
পন্যের বিকিকিনি দেখি গায়ে মানুষের গন্ধ মাখি
দরদাম ঠিক করে ব্যাগে ভরে বাড়ি ফিরে যাই
ঘোরের মধ্যে ঘরে ঢুকে দেখি আমাতে আমি নাই
কখন যে মানুষের হাটে বিক্রি হয়ে গেছি বুঝিনাই।

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • নিগূঢ় অনুধাবনের চমৎকার কাব্যিক বহিঃপ্রকাশ।

  • Borhan Mahmud 3 hours ago First reader

    কখন যে মানুষের হাটে বিক্রি হয়ে গেছি বুঝিনাই। নিখাদ আক্ষেপ এবং রূঢ় বাস্তবতা। ভালো লিখেছেন ভাই।