ধোঁকা
মাহমুদ আলী খন্দকার
তোমরা পুরুষগুলো এমন কেন, কেমন যেন
যাচ্ছো উড়ে একটু দুরে যেমন করে কাছের মানুষ
ফানুস হয়ে যায় যে উড়ে দুর আকাশে,
পাশে বসার নেশায় পড়ে হাতটি ধরে
কেমন করে ছাড়তে পারো, মারতে পারো টুটি টিপে!
কেমন করে বুকের ভেতর আসন গেঁড়ে
যাও যে ছেড়ে একলা ফেলে অন্য কোলে?
মায়ার বাঁধন তুচ্ছ যদি নিরবধি বইছে নদী
বুকের ভেতর; বাঁধার পাহাড় ডিঙিয়ে এসে
কেমনে যে সে পালিয়ে গেল বুঝতে নারি,
আমি নারী সইতে পারি হাজার ব্যথা যথাতথা
বুকের ব্যথা কেমন করে সইবো বলো!
তুমি চলো তোমার মতো পুরুষ যতো আপন তালে
সত্য নাকি মিথ্যে বলে দিচ্ছো ধোঁকা
বোকা-সোকা মানুষ পেলে, ভন্ড ছেলে,
আমরা নারী বুঝতে পারি দিনের শেষে
হেরে গেছি বড্ড বেশি ভালোবেসে।