Poetry

আমি

October 5, 2026

10 views

মানচিত্রে যার সীমানা আঁকা, সে কেবল এক দেশ নয়,
সে এক রক্তক্ষয়ী সংগ্রামের নাম, যার অন্য নাম জয়।
কংক্রিটের শহরে কিংবা নিঝুম মেঠো পথে,
আমার স্বত্বা বেঁধেছি আমি এই বাংলার মূল স্রোতে।
কোনো অন্ধ আবেগে নয়, যুক্তি আর অনুভূতির টানে,
আমার প্রতিটি বিপ্লব জাগে এই পতাকার অভিমানে।
পলিমাখা ইতিহাস, আর বুকে ধরে রাখা একাত্তর,
আমাকে শেখায় কীভাবে মাথা উঁচু রাখতে হয় নিরন্তর।
সীমানার কাঁটাতার মুছে যাক কিংবা বদলাক রূপকল্প,
আমার ধমণীতে বইতে থাকবে এই বাংলার তেজস্বী গল্প।
পাহাড়, নদী, সমুদ্র পেরিয়ে যখনই যেখানে নামি,
আমার পরিচয় একটাই, বাংলাদেশি আমি।

Picked up where you left off

Comments

পারভেজ শিশির was this story’s first reader

+35 XP

    Please login to post comment. Login

  • পারভেজ শিশির 1 hour ago First reader

    "পাহাড়, নদী, সমুদ্র পেরিয়ে যখনই যেখানে নামি, আমার পরিচয় একটাই, বাংলাদেশি আমি" অপূর্ব সুন্দর শব্দাঞ্জলিতে মুগ্ধতা রইল কবিপ্রাণ...