Poetry

অদ্ভুত সময়ে দেশ

October 5, 2026

45 views

অদ্ভুত এক সময় এসেছে এখন,
যেখানে মিথ্যাগুলো পরাচ্ছে সততার নতুন পোশাক,
আর সত্যের গায়ে ঝুলছে পুরোনো অপরাধীর নোটিশ।
চোর এখন মঞ্চে উঠে শোনায় সত্যের অমর বাণী,
আর শ্রোতারা নিয়ম করে হাততালি দেয় ছন্দ মিলিয়ে।

দেশপ্রেমের পাইকারি বাজারে
আজ পতাকার দাম বেড়েছে ঠিকই,
কিন্তু মানুষের বুকের ভেতর হৃদয় বলে কিছু নেই,
সবাই সেখানে জমা করে রাখছে স্বার্থের জমা খরচ।
টেলিভিশনের পর্দায় প্রতিদিন শুরু হয় বিজ্ঞানের লড়াই,
কে কত সূক্ষ্মভাবে গিলিয়ে দিতে পারে বিষের বড়ি।
রাজনীতির টেবিলে বসে কসাই যখন শান্তির বাণী পড়ে,
উপাসনা ঘরে বসে তখন হিসাব হয় রক্তের দর।

গরিবের খালি পেটই উন্নয়নের সবচেয়ে বড় প্রমাণ,
কারণ তারা কম খায় বলেই তো বৃদ্ধি পায় সঞ্চিত লাভ।
এক অদ্ভুত এক খেলা চলছে চারপাশে,
যেখানে প্রশ্ন করাটাই সবচেয়ে বড় দেশদ্রোহিতা।
তুমি চোখ বন্ধ রাখলেই তুমি লক্ষ্মী নাগরিক,
আর চোখ খুললেই তোমায় দাগিয়ে দেওয়া হবে চরমপন্থী বলে।
সবাই অপেক্ষা করছে কোন এক মসীহের আসার,
অথচ মসীহ নিজেই হয়তো টিকে থাকার লোভে
ইতিমধ্যে সই করে দিয়েছেন শাসকদলের আনুগত্য পত্রে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • mamun abdulla 4 weeks ago

    সত্যি বলেছেন। একটা অদ্ভুত সময়ের ভেতর আছি আমরা।

    • Borhan Mahmud 55 minutes ago

      ধন্যবাদ, মন্তব্যের জন্য। ভাল থাকবেন। আসসালামু আলাইকুম।