News

স্মৃতিকথা প্রকাশ করবেন অস্কারজয়ী অভিনেত্রী টিল্ডা সুইনটন

October 5, 2026

7 views
Featured Image

অস্কারজয়ী স্কটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটন তার প্রথম স্মৃতিকথা প্রকাশ করতে যাচ্ছেন। ১ অক্টোবর নিউইয়র্কভিত্তিক বিখ্যাত প্রকাশনা সংস্থা ফারার, স্ট্রস অ্যান্ড জিরু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ম্যাটেরিয়াল এভিডেন্স’ শিরোনামের বইটিতে টিল্ডা সুইনটন এক অপ্রচলিত ধারায় তার জীবন কাহিনী বর্ণনা করবেন। এতে ঐতিহ্যগত বা সাধারণ আত্মজীবনীর মতো শৈশব থেকে বর্তমান সময় পর্যন্ত ধারাবাহিক ঘটনা বা ক্রমানুসার থাকবে না। এর পরিবর্তে বইটি সাজানো হয়েছে সম্পূর্ণ ভিন্নধর্মী ও ব্যতিক্রমী আঙ্গিকে।

মানুষের স্মৃতি যেভাবে কোনো ধারাবাহিকতা ছাড়া বিক্ষিপ্ত ও সংবেদনশীলভাবে কাজ করে, এই বইটিও ঠিক সেই অবয়বেই লেখা হয়েছে। এতে সুইনটন তার জীবনের গল্প বলবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অর্থবহ বস্তুর সূত্র ধরে। যেমন—নামকরণ অনুষ্ঠানের পোশাক, একটি চিঠি, একটি কাঠের কৃত্রিম পা, একটি সোয়েটশার্ট, এক টুকরো এমব্রয়ডারির ​​সুতা বা একটি আলোকচিত্র। এই বস্তুগুলোর সাথে জড়িয়ে থাকা ঘটনা ও স্মৃতির মাধ্যমেই তার শৈশব, পরিবার, ক্লাস, যুদ্ধ, অভিনয় জীবন এবং শোকের গল্প উঠে আসবে।

৬৫ বছর বয়সী জনপ্রিয় এই অভিনেত্রীর প্রথম স্মৃতিকথাটি প্রকাশ করবে ফারার, স্ট্রস অ্যান্ড জিরু। বইটি ২০২৮ সালের শরতে বিশ্বব্যাপী প্রকাশিত হবে বলে জানা গেছে। প্রকাশনা সংস্থাটির প্রেসিডেন্ট ও প্রকাশক মিটজি অ্যাঞ্জেল এই বইটিকে ‘অসাধারণ রকমের ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এটি মূলত কৌতূহল ও বিস্ময়ের এক যাত্রা।

উল্লেখ্য, স্কটল্যান্ডে জন্মগ্রহণকারী সুইনটন স্বাধীন চলচ্চিত্র জগতে এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। তিনি ভার্জিনিয়া উলফের উপন্যাস ‘অরল্যান্ডো’ অবলম্বনে নির্মিত সিনেমায় অরল্যান্ডো চরিত্রে অভিনয় করেছেন। ২০০৭ সালে ‘মাইকেল ক্লেটন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেন। এছাড়া তিনি ২০২৫ সালে ‘টিল্ডা সুইনটন: অনগোয়িং’ নামে একটি শিল্পবিষয়ক বই প্রকাশ করেন, যেখানে চলচ্চিত্র, ফ্যাশন ও মঞ্চে তার কর্মজীবনকে তুলে ধরা হয়েছে।



Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login