"আলো"
মো: ফরহাদ
যেদিকে তাকাই
আমি শুধু কবিতা দেখি;
কারন,আমার চোখের মনিকোঠায়
শুধুই তোমার বসতি।
অস্তিত্বসংকটে অবহেলিত আমি;
আমার মন বারান্দায়,
মন্দেরা সব ভিড় করে;
মন দরজায় অনাদরেরা শুধুই কড়া নাড়ে।
অধ্যাস আমি,
ভয়ে ভীতসন্ত্রস্ত সারাক্ষণ;
ভুলেও যাইনা তোমার কাছে!
এক জীবনে তোমায় নাই বা পেলাম
শুধু বলি...
মন গগনে
আলো হয়ে তুমি
আলোকিত কর চারদিক।
তোমার আলোয়, অংকুরিত হয়ে;
আমি আবার যৌবন দীপ্ত হয়ে উঠি।
অবহেলার কুয়াশা কেটে গিয়ে;
নিঃশেষিত হোক মন্দের শিশির।
জন মনে চঞ্চলতা ফিরুক।
গড়ে উঠুক সুষ্ঠু ধারার রাজনীতি।
ফিরে আসুক রাজনৈতিক সংস্কৃতি।
তোমার আলোয়,
উদ্ভাসিত হোক গনতন্ত্রের জোয়ার।