Poetry

ভালোবাসা আর দূর্মূলের দ্বৈরথ।

October 6, 2026

17 views

প্রেম ও বাজার
মাহমুদ আলী খন্দকার

চারিদিকে মহামন্দার সুর, প্রেমে ও বাজারে
প্রিয়ার কনিষ্ঠ আঙুলে আঙুল ছোঁয়ানো হয়না
পছন্দের আনাজপাতি মাছ আর মাংসের মতো,
কপোলের পেলবতা আনার সদৃশ্য দামে ও মানে।
বুকের জমিন হলদেটে হাম্মামের রঙে রাঙা
যা বাচ্চাদের জন্য কখনোই কেনা হয়নি,
চোখের পাতায় লাল আঙুরের ছাট,ঘন আইরিশ
সাহস হয়নি ছুঁয়ে দেখার যদি বাজেটে না কুলায়!
ওষ্ঠাধর আফ্রিকার কমলার আকার প্রচন্ড দামী
চাইনিজ কমলাই কখনো হয়নি কেনা
যেখানে মানিব্যাগ জুড়ে মহামন্দার সুনামি।
পাহাড়ি আনারস আর প্রিয়ার বেনারসি
যেমন মিষ্টি তেমনি সুবাসি, সুবোধ পরবাসী ছাড়া
ছুঁয়ে দেখার সাধ আর সাধ্য কোনোটাই নেই।
আজওয়ার দাম কপোলের চুম্বনের মতো
মন্দাক্রান্তা বুভুক্ষু ক্রেতার সাধ্যের অনেক বাইরে
অনেক মজুতদার সেখানে দানসত্র খুলে বসেছে।
তবুও দাম কমবে বলে আশা করে বাজারে যাই
ঘুরে ঘুরে শূন্য হাতে ফিরে আসি;যেমন দূর থেকে দেখে প্রেমিকার গায়ের ঘ্রাণ মেখে ফিরে আসে
আনাড়ি প্রেমিক; আমিও তেমনি একই সাথে 
এক মন্দাক্রান্ত ক্রেতা ও আনাড়ি প্রেমিক।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login