Poetry

কবিতার নাম কবিতা হলো কেন

October 6, 2026

22 views

কবিতা, আমি তোমার বর্ণমালা বুঝি না। ছন্দের খোপে তুমি যেই পাখি পুষো সেই পাখির আমি নাম জানি না। কি করে অন্তমিল দাও সেতুর মতো দু'পাড় কে এক করে, সেই সেতু আমি কিছুতেই পার হতে পারি না। আমি জানি না কিভাবে তুমি গড়ে উঠো লাইনের পর লাইন বেয়ে। গাছ তো মাটিতে শিকর ছড়িয়ে ক্রমশ আকাশের ডাকে উপরে ডানা মেলে উঠতে থাকে যেন পাখির মতো। অথচ তুমি বৃষ্টির মতো আকাশ থেকে নেমে আসো লাইন ধরে ধরে। উপর থেকে নিচে। যত নিচে আসতে থাকো তত তোমার শক্তি যেন বাড়তেই থাকে। শেষ লাইনে এসে তুমি থেমে যাও ঠিকই। কিন্তু সেই লাইন হৃদয়ের দেয়াল জুড়ে প্রতিধ্বনিত হয়।

আজো চিনতে পারলাম না তোমার হাড় মজ্জা। বুঝতে পারিনি তোমার হৃৎপিণ্ড কোথায় থাকে। তোমাকে দেখতে যত সহজ লাগে কেন তুমি অতোটা সহজ নও। কেন তোমার ভাষা আমার ভাষায় হলেও তা বুঝতে আমার কাল পেরিয়ে যায়।

কবিতা, আমি বুঝি না তোমার বর্ণমালা। বুঝি না তোমার কাব্যের ভাষা। বুঝি না তোমার ছন্দের শরীর। তবুও কি এক আকর্ষণে পড়ি তোমাকে। তুমি কি এই আকর্ষণ জুড়েই থাকো?

Picked up where you left off

Comments

Ayesha akter Shilpi was this story’s first reader

+35 XP

    Please login to post comment. Login

  • Ayesha akter Shilpi 11 hours ago First reader

    কবিতা, আমি বুঝি না তোমার বর্ণমালা। বুঝি না তোমার কাব্যের ভাষা। বুঝি না তোমার ছন্দের শরীর। তবুও কি এক আকর্ষণে পড়ি তোমাকে। একদম আমার মনের কথা যা আমি বলতে পারিনি। কেন পড়ে থাকি কবিতার কাছে!!!!!

    • Shakil Rony 7 hours ago

      মাঝে মাখে তো মনে হয়, আমরা যত না কবিতা লড়ি; কবিতা চার‍্যচেয়ে আমাদের পড়ে। অনেক শুকরিয়া আপু।