মায়াময় প্রহর
তোমার সুরের তানপুরাতে আমার এ মন বাঁধে,
সন্ধ্যাতারা তোমার চোখেই আলো ছড়াতে সাধে।
হাতের ছোঁয়ায় ঝরছে দেখো রক্ত গোলাপঝরা,
আমরা দুজন এক তরীতে জয় করেছি ধরা।
জোছনা ধোওয়া রাত জেগে রয় আমাদেরই তরে,
প্রেমের অমৃত সুরসুধা এই বাসরে ঝরে।
তোমার তরেই রঙিন হলো ধূসর ছিল যা-কিছু,
তোমার আলোয় ছুটছে আমার মগ্ন ছায়া পিছু।