Poetry

তোমাকে ভালোবাসা মানে

October 13, 2026

11 views

তোমাকে ভালোবাসা মানে
এক কাপ কফি, যেখানে চিনি একটু বেশি,
আর আমার ডাকনামটা তুমি ইচ্ছামতো বদলে দাও
প্রতিদিন একেক রকমে,
পাগল, অস্থির বাবু অথবা আমার সানশাইন।
তুমি হাসলে আমি শহরের বাতিগুলো গুনতে থাকি,
একটা, দুইটা, তিনটা…
দেখি, কতটা বাতির আলো লাগে
তোমার হাসির সমান উজ্জ্বল হতে।

তোমার ঠোঁটে লিপস্টিক না থাকলেও
আমি বলে দিই
আজকের সন্ধ্যা গোলাপি, আর কিছু লাগবে না।
তুমি বাহিরে গেলে আমি বারান্দার ধারের
তেঁতুল গাছটার সঙ্গে কথা বলি।
সে খুব সহানুভূতিশীল,
সে আমায় বলেছে, ভালোবাসা মানেই তো
একটা বৃষ্টি আসার আগেই ছাতা খুলতে
ইচ্ছে করেই দেরী করা।
যদিও জানো, আমি ভিজবোই।

তোমাকে ভালোবাসা মানে,
শহরের ব্যস্ত ট্রাফিকেও
তোমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ার শান্তি।
আর আমি তখন স্বপ্নে দেখি,
তুমি আমি দিগন্তের ধারে দাঁড়িয়ে আছি,
অভিমানে তুমি লাল হয়ে আছো,
আমি কেন যেন তখন হাসছি।
আর তখনই আমায় ডেকে বলছো,
এই যে সানশাইন, এখন একটু হেসে নাও,
একটু পর আমি আবার অভিমান করব!




(কবিতাটি আমার লেখা নিষিদ্ধ হয়েছিল আমার বন্ধু নামক কাব্যগ্রন্থ থেকে নেয়া)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login