Poetry

কল্পনা

October 7, 2026

35 views

এখনো রোদ আছে, দিন ফুরাতে
আরো কিছু সময় আছে।
অপেক্ষায় আছি। যদি আসো আজ।
আমি জানি, তুমি মন চাইলেও
আসতে পারবেনা। খুব অনুরোধে
তুমি বলবে, হাতে অনেক কাজ।

খুব ঝলমলে রোদেলা দিনে, কপালে
বিন্দু বিন্দু ঘাম, রুমালে মুখ মুছতে
মুছতে হয়ত বলবে, কেন ডেকেছিলি, বল।
তীব্র গ্রীষ্মের ঘাম ঝরা দুপুরবেলা
তোমায় দেখে বুকে কি একই কাঁপন
আসবে, আমি তাই ভাবছি।

একদিন খুব তপ্ত দুপুরে
ব্যস্ত রাস্তার মোড়ে,
তোমাকে দেখার খুব শখ।
সত্যি বলতে কি, আমি ঠিক জানি,
তুমি কখনোই আসবে না। নিঃসঙ্গ মানুষের
প্রেম বা প্রেমিকা সব অদৃশ্যে থাকে।
তারা একা একা অনেক কিছু কল্পনা করে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login