Poetry

খরিদ্দারের জীবন

October 7, 2026

28 views

সব মানুষের খরিদ্দারের জীবন।
সবাই কিনতে চায়, কেউ আশ্রয়,
কেউ মমতা, কেউ ভালবাসা, কেউ
পার্থিব। অথচ কেউ কিছু বিক্রি করেনা।
অপার্থিবের মোহগ্রস্তরা কেবল
দেখে যায়, দেখে যায়, দেখে যায়।
একদিন সবাই ক্লান্ত হয়ে ক্ষ্যামা দিলে
একজন মুচকি হেসে দ্বারে দ্বারে ঘুরে
বলবে, কিছু কি আছে তোমার কেনার?
জগত এখনো বাকী তোমার, চেনার?
কাফনের স্তূপ হতে কেউ একজন
তখন মাথা বের করে বলবে সেদিন,
প্রভু তুমি এতদিন কোথায় ছিলে?
বড় ব্যস্ত ছিলাম সবাই তোমায় ভুলে।


(কবিতাটি আমার স্বগতোক্তি কাব্যগ্রন্থে প্রকাশিত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login