Poetry

মেঘ

October 7, 2026

26 views

কৃষকের মৌন জীবনে মেঘের রং
অনেকরকম প্রভাব ফেলে। কিছু মেঘের
রং দেখে সে স্বপ্নের ইতির আতংকে ভোগে।
যে মেঘের শব্দে ভরদুপুরে ধ্যানে মগ্ন ঋষির
মনযোগ ভেংগে যায়, সে শাপগ্রস্ত হয়ে
অবেলায় বৃষ্টি হয়ে ভাসিয়ে নেয় শহরের রাস্তাঘাট।
ওদিকে মাঝদরিয়ায় দূরের কালো মেঘ দেখে
মাঝি স্রষ্টাকে ডেকে ডেকে হয়রান হয়ে যায়।
আবার মেঘ দেখে কে কে যেন কবিতা লিখতে বসে।
মানুষের সাথে মেঘের আত্মীয়তা কেউ স্বীকার না
করলেও আকাশে মেঘ ডাকলে সবাই মুখ তুলে
তাকে দেখে। বহুদিন পর স্মৃতিময় কাউকে দেখে
অতীতকে মনে করার মতো করে মানুষ ভাবে,
এতদিন পর এলে? আমাকে সবাই ছেড়ে গেছে।
যারা গেছে তারা আর না ফিরলেও তুমি মেঘ,
ঠিকই ফিরে এসেছো।
যে মেঘ সূর্যকেও ঢেকে দিতে পারে, তাকে
আকাশ নিজেও কখনো আপন করে নেয় না বলে
মেঘেরা কেবল ভাসতেই থাকে দিশাহীনের মতো।
যেমনটা ভেসে বেড়ায় ভালবাসাহীন
বা চালচুলোহীন মানুষেরা।


(কবিতাটি আমার স্বগতোক্তি কাব্যগ্রন্থে প্রকাশিত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login