দিনে দিনে আমরা সবাই বোধহীন হয়ে যাচ্ছি অনিচ্ছায়।
ঘটনার আকস্মিকতায় বোধজ্ঞান হারিয়ে আমরা
দরজার কড়িকাঠ বা পুরনো ফেলে রাখা ভাংগা
চিমনীসহ হারিকেন বা বিরাট অজগরের মতো
জমিনে পড়ে থাকা সড়কের মতো জড় কিছু হয়ে
যাই। চারপাশের সব ঘটনার কটাই বা মানবিক ঘটনা?
অনেক বা অসংখ্য ঘটনার রেশ মাথায় রাখতে রাখতে
আমরা দিনে দিনে বোধহীন বোধে থাকতে থাকতে
একদিন সত্যিই বোধহয় জড় কিছু হয়ে যাবো।
চারপাশের অনেকেই জড় মানুষ হয়ে গেছেন।
অল্প কদিনে বাকীরাও হয়ত তা'ই হয়ে যাবেন। আমরাও।
কেউ কি অপেক্ষা করে আছেন আমাদের
বলার জন্যে, বোধহীন জড় জীবনে স্বাগতম।
(কবিতাটি আমার স্বগতোক্তি কাব্যগ্রন্থে প্রকাশিত)
Comments
Be this story’s first reader
+40 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.