Poetry

প্রজা কাঁদে

October 10, 2026

6 views

সোনার মুকুট মাথায় দিয়ে রাজা মশাই হাঁটে,
তার হুকুমে প্রজার রক্ত শুকায় রোদের হাটে।
সত্য বললেই মানুষেরা চলে যায় যে জেলে,
রাজার পেয়াদা যখন তখন গুম খুন খেলে।
প্রজার পেটে ক্ষুধা আর রাজার থালায় ক্ষীর মালাই,
প্রজা কাঁদে, কেমনে বাঁচি, কোথায় আমরা পালাই।

Picked up where you left off

Comments

sayed Hossain was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • sayed Hossain 5 hours ago First reader

    এইসব স্বৈরাচারী রাজাদের সম্পর্কে আমরা বাংলাদেশীরা খুব ভালো জানি অথবা পৃথিবীতে সবচেয়ে বেশী জানা লোক আমরা। ভালো লিখেছেন।