Poetry

সাধন ও ত্যাগ

October 7, 2026

84 views

সাধন ও ত্যাগ

এস. এ

মারেফতে আত্মা সজীব

না থাকিলে হও নির্জীব !

মাটির দেহ চায় মাটিরে

আত্মা বলে মিলবে কার সাথে?

ঐ মিলনের তরে তুমি

মজনু হয়ে যাও!

আমার আমার, জাগতিক প্রেম ত্যাগে

নিজেকে চেনায় মগ্ন হয়ে যাও,

স্রষ্টার নূর সমুদ্র ডুবকি লাগাও!

যেই স্থানে পুষ্প নাই

সুভাস সেথা কিভাবে পাও ??

সেই রূপ, অন্তরেতে জিকির বিনে

স্রষ্টাকে কি ভাবে পাও ?

প্রেমের সুবাস যেথা পাবে

তার টানে চলে যাও ,

হাউজে কাওসারের সুধার স্বাদ নাও!

Picked up where you left off

Comments

Habib Rahman was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Habib Rahman 1 month ago First reader

    কবিতা পড়ে মনে হলো আমি লালন পড়েছি। কবি মনে হয় লালন ফ্যান। ভালো লিখেছেন।

    • Shamsul Alam 1 month ago

      ধন্যবাদ আপনার সময় দেয়ার জন্য ও ভালোবাসার জন্য।