Poetry

দজ্ঞ

October 7, 2026

12 views

মাটির অল্প একটু নিচে
বিরাট দজ্ঞযজ্ঞ ঘটিয়ে
প্রতিক্ষণ, প্রতি দিন রাত
লক্ষ কোটি বীজেরা
নতুন শেকড় মেলে
জীবনের সূচনায় ব্যস্ত।
তার হাতখানেক উপরে
মানুষেরা দৌড়াচ্ছেন নিরন্তর
ভাত কাপড় আর স্বাচ্ছন্দ্যের জন্য।
বীজেরা যেখানে থাকে তার
আরেকটু নিচে মানুষেরা
শুইয়ে দেয় মানুষদের
চীরবিদায়ের শোকে।
জগতের সকল কিছু
এই চার বা পাঁচ ফুটের ভেতরেই,
বিশ্বাসই করেনা কোন লোকে।

উপরে আকাশে ঘোরা পাখিরা
মরে গেলে ঐ মাটির উপরেই
তাদেরও শেষকৃত্য হয়।

(কবিতাটি আমার স্বগতোক্তি কাব্যগ্রন্থে প্রকাশিত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login