স্রোত ও জীবন
মাহমুদ আলী খন্দকার
শুভ্র বালিহাঁসের ডানায় পরাগায়নের উচ্ছাস
স্রোতের জলে ভেসে চলে জীবনের সফেন
একই তালে ভেসে আসে ক্লান্তি আর ঘামের স্রোত
কখনো কখনো সে স্রোত উজান ঠেলে।
নব সত্তার উত্থানে চিত্তে পুলক জাগে
জীবনের হ্রদে খাবি খায় ঝাঁকে ঝাঁকে ব্যাঙাচির দল
ভয় আর বিস্ময়ের মিশ্র আবেগ নিয়ে
আমিও ছিলাম সেই গভীর স্বচ্ছ জলে।