Poetry

"আবেগের ভরা কাঁটাল"

October 9, 2026

40 views

আবেগের ভরা কাঁটাল

মো: ফরহাদ

কতকাল আঁধারে ছিলাম;

আলো জ্বালানো দূরের কথা,

কেউ হৃদয়ের বারান্দায় উকি পর্যন্ত দেয়নি।

ভালোবাসার সমুদ্রে সারা বছর বন্যা লেগেই ছিল;

গভীরতা মাপা দূরে থাক,

কেউ কখনো পা টা পর্যন্ত ভিজিয়ে দেখেনি।

অবশেষে,কি থেকে কি যে হলো!

বুঝতেই পারলাম না।

ইদানিং নিজেরে নিয়েই বড় ব্যস্ত;

তলিয়ে দেখি,

এ ব্যস্ততা যে শুধুই তাহার!

ক্ষয়ে যাওয়া চাঁদের মতো

সে আমার আলোকিত জ্যোৎস্না।

পাঁজোর কাঁপানো হিমহিম শীতের উষ্ণতা।

বুড়ো সান্তিয়াগোর বড়শির শেষ টোপের মতো;

আশা নিরাশার একটাই ভেলা।

ঘুমঘুম নিদ্রালু চোখের বিরক্তিকর ভালোবাসা।

জীবনের দুকুল প্লাবিয়া উপ্চে পড়া

আবেগের ভরা কাঁটাল।

Picked up where you left off

Comments

Ayesha akter Shilpi was this story’s first reader

+25 XP

    Please login to post comment. Login

  • Ayesha akter Shilpi 1 week ago First reader

    ভালোবাসার সমুদ্রে সারা বছর বন্যা লেগেই ছিল; গভীরতা মাপা দূরে থাক, কেউ কখনো পা টা পর্যন্ত ভিজিয়ে দেখেনি। ভালো লিখেছেন ভাই💗

    • MD FORHAD 1 week ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।