Poetry

ব্যর্থ ইবাদত

October 9, 2026

87 views

ব্যর্থ ইবাদত

এস.এ

নবী মুসা জিজ্ঞাসা খোদারে

কথা কি বলবে কারো সাথে

আমার মত করে?

জবাব এলো বলবো কথা

আমার হাবিবের উম্মতের সাথে !!

নবী মুহাম্মদ (সাঃ) বিদায় কালে

কান্দে সে উম্মতি উম্মতি করে !

কে দেখিবে উম্মতেরে প্রশ্ন জিব্রাইল এ ?

জবা এলো হাবিবের তরে

দেখবেন খোদা নিজ দায়িত্বে !

সেই উম্মতের কি হলো আজ ?!!

মাটি কথা বলে খোদার তরে

অনুমতি পেলে ভেতরে নেবে !

সমুদ্র চায় অতলে নিতে

খোদার কাছে আর্জি করে !

মোদের নাফরমানীর তরে ।

লজ্জাবতীর মতো গুটিয়ে নিয়েছেন

খোদা নিজেকে কি মোদের প্রেমে ???

গরিব আছে বলে ধনী বাঁচে ,

ঈমানদার ব্যক্তির জন্য জগৎ চাষে ,

সাহাবীদের কথা প্রকৃতিও শুনত !

মোদের কথায় কি হলো ???

এই দিল মরে গেছে দুনিয়ার প্রেমে

দোয়া কি করে বলো কবুল হবে !!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • খুব ভালো হয়েছে

    • Shamsul Alam 1 month ago

      ধন্যবাদ , আপনার মূল্যবান সময় দেয়ার জন্য।