Poetry

আসল মুখের খোঁজে

October 12, 2026

18 views

হাতটা তো ধরতেই পারতে,
কিন্তু তুমি ছুয়ে দিলে ছায়া।
আমরা সবাই তো আসলে
এক একটা ভুল রাস্তায় হেঁটে যাওয়া অন্ধ মানুষ।
শহরের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে এত কোলাহল,
কিন্তু ভেতরের জানলাগুলো সব বন্ধ।
তুমি বলছ, সবঠিক হয়ে যাবে'
আমি জানি, কিছুই আর আগের মতো মেলে না।
প্রতিদিন কিছু মিথ্যে বলি নিজের কাছে,
কিছু মিথ্যে জমা রাখি পকেটে।

তুমিও তো শিখে গেছ
কেমন করে হাসির আড়ালে মুখ ঢেকে রাখতে হয়।
আমরা যারা কোনোদিন আলো দেখতে পেলাম না,
তারা কি সত্যি অন্ধ?
নাকি আলোটাই এত তীব্র ছিল যে
চোখ বুজে নেওয়া ছাড়া কোনো পথ ছিল না?
পারলে একবার ফিরে তাকাও,
মেঝের ওপর পড়ে আছে কিছু ভাঙা আয়না।
ওখানে যে ছবিটা দেখা যাচ্ছে,
ওটা আর যারই হোক,
তোমার বা আমার আসল মুখ নয়।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login