না হলেই বা কি হত?
এখন অষ্টপ্রহর বেসামাল মন,
সারাক্ষণ মাথার ভেতর পাক খেয়ে বেড়াও তুমি
আজ এবং এখন তুমি কি করছ?
কেমন করে ছিনিয়ে নিয়েছ আমার সারাক্ষণ,
উষ্ণ স্পর্শের আবেশ মেখে নিয়ে বলতে ইচ্ছে করে
আজকের পর আর কোন দিন নাই।
ঈশ্বর আমায় বলে দিয়েছেন,
যখন বলবে তোমাদের প্রেম শেষ হয়েছে
তখন আমি ভোর পাঠাব।
ঈশ্বর,
এই পৃথিবীতে আমরা দুজন আর কখনো ভোর আনবনা।
(এ কবিতাটি আমার লেখা আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ কাব্যগ্রন্থ থেকে নেয়া। বইটি ২০২০ সালে প্রকাশিত হয়েছিল)
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.