Poetry

জংপড়া ডাকবাক্স

October 12, 2026

21 views

সময় আমাকে ফিকে করে দেবে, আমি জানি ।
সময়ে আমাকে ভুলেও যাবে, সেও জানি।
তবু এইদিনগুলো স্বপ্নের মত আমি পুষে রাখবো।
এক মানুষ কেন আমাকে এলোমেলো করে গেছে,
নিজেও জানবোও না হয়ত কোনদিন !
তোমাকে দেখতে চায় মন রাত্রিদিন।
একে তুমি কি বলবে তোমার সুদিনে?
ছোট ভুল না বড় ক্ষত?
নিজেকে গোছাতে তুমি চলে যাবে বহুদূর।
আমি পড়ে থাকব পথের ধারে পুরনো
জংপড়া ডাকবাক্সের মতো।

(এ কবিতাটি আমার লেখা আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ কাব্যগ্রন্থ থেকে নেয়া। বইটি ২০২০ সালে প্রকাশিত হয়েছিল)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login