অন্ধকার হাঁটছে আলোর হাত ধরেই।
মিছিলের সারিতেই পেছনে পড়ে আছে বিষের কৌটা।
পুরাতন গলিতেই হাঁটার ইতিহাসে থেমে গেছে শহর।
সবখানেই মনে হয় গোছানো,
চোখ দাও—এলোমেলো মনভাঙা শব্দ সেইখানেই।
রেশমি সুতার আড়ালেই কান পেতে শোন—
শব্দ খসখসে বড়।
হাসি মাখা বিজ্ঞাপনে ছেয়ে যাওয়া মুখে,
মনের গভীরে চিড়—চিড়ে ব্যথা।
কোথায় এক ক্ষুদ্র না-পাওয়া ঘিরে
মিছিল করছে মগজপাড়া।
কোথাও নেই প্রেমিকার প্রথম হাতে লেখা পত্র,
যে হবে রাতজাগা আমার বুকে সুখের জামা।
নেই কোথাও মনের মতো—
যা আছে, মানিয়ে নেওয়া বুকেই পুষে রাখা ক্ষত