Poetry

একটি গদ্য-পদ্য

October 13, 2026

29 views

এই আমি আমাকে কতোটুকু জানি?

আমার ভিতরে আমি,তার ভিতরে আমি _

সেই আমি তো আমার কাছে একেবারে অচেনা।

আমার অদ্ভুত মনের কল্পনায় ভিতর ফুঁড়ে বেরিয়ে আসে যে দানব,তাকে আমি কতোটুকু চিনি?

হায়, দানব নামের ঘুড়ি,

মুক্ত বিহঙ্গে উড়ার আগেই নাটাই শক্ত করে ধরি।

আমার মনুষত্ব আমায় এই শক্তি যোগায়।শিক্ষা আমায় এই নৈতিক সম্বল টুকুন দিয়েছে। কিন্তু আমি কি পুরোপুরি হতে পেরেছি মানবিক !

বাড়ির পাশে ছিন্নমূল পরিবারটির অভুক্ত শিশুর কান্না আমার হৃদয় কি স্পর্শ করেছে?বিপদগ্রস্ত অন্ধ বুড়ো লোকটি ব্যস্ত রাস্তায় উদ্ভ্রান্তের মত এদিক ওদিক ছুটে লোকের সাহায্য প্রার্থনা করছে, তাকে সাহায্য করেছি কখনও?

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত রক্তাক্ত লোকটির পাশ দিয়ে নির্লিপ্তভাব নিয়ে গন্তব্যে ছুটেছি, ফিরে তাকানোর তাড়না অনুভব করেছি কখনো?

মনে পড়ে না।

তার পরে ও আমি মানুষ।

মানুষ এ কারনে,আমি কারো ক্ষতির উৎস নই।উপকারে আসিনা, আবার অপকার করি না।সমাজের আর দশজন মানুষের মত

নয়টা-পাঁচটা অফিস ডিউটি সেরে,

সিঁড়ি ভেঙ্গে সন্ধ্যায় বাসায় ফিরি।

বৌয়ের সাথে ঝগড়া করি,মেয়ের খোঁজ নেই।ফ্যামিলি কিছু চাইলে বলি- পরে.. নাই..নাই ।

আসলে আমি এক মধ্যবিত্ত ছাপোষা মানুষ। টানা-হেঁচড়ায় চলছে যার জীবন নামের ফানুস।

কোনো অভিযোগ,অনুযোগ নেই পরিবারে ও বাহিরে।

আছে শুধু ঝিম ধরে বসে বসে অপেক্ষা পরদিন সকালের।

Picked up where you left off

Comments

Ayesha akter Shilpi was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Ayesha akter Shilpi 4 days ago First reader

    প্রতিটি অতি সাধারণ মানুষের প্রতিদিনকার জীবনের গল্প। ভালো লেগেছে। কয়েক জায়গা একটি খটকা লেগেছে, যেমন- বৌর সাথে হবে নাকি বৌয়ের সাথে!

    • Abdul Khaiyam আবদুল খৈয়াম 4 days ago

      ধন্যবাদ কবি।