"শতাব্দীর যৌবন কাল"
মো: ফরহাদ
হারিয়েছি অনেক কিন্তু কুরিয়েছি খুব অল্পই;
এই অল্পকেই যক্ষের ধন ভেবে
আগলেতেছি সারাক্ষণ।
নিঃশেষের বেলায় যে এলো রাঙাতে
সে আজ বিবর্ণ দিগন্তেরর মতো;
তার হাসিতে শিশিরের ফুল ফুটলেও
তা যেন ক্ষণিকের,
মুখের মায়াতে মাতিয়ে রাখলেও
মনে হয় অতৃপ্তের....।
শতাব্দীর যৌবন কাল চলছে এখন
আমাদের সময় হবে কবে?
কামনার হাজারো ভ্রুনকোষ
মনে জন্মালেও-
হয় না রোপিত বন্ধ্যা দেহের মাটিতে!