অদ্ভুত দিনরাত্রি যাপনে
দোলন চাঁপা খুঁজতে বেরিয়ে
উদ্ভ্রান্ত এক মানুষ হাঁটতে হাঁটতে একদিন
ফুটপাতে বসে ভাবতে লাগলো,
আহারে জীবন!
কোন সমীকরণে তোমাকে মেলায় মানুষ!
পাখি, মানুষ আর খড়কুটোতে আসলে কি কোন তফাৎ থাকে?
মানুষতো কিছুই নয়,
এক ফলনে মরে যাওয়া গাছের মতোই।