Poetry

ঝর্ণা হওয়ার হয় না

October 16, 2026

7 views

ঝর্ণা

মাহমুদ আলী খন্দকার

নায়াগ্রা থেকে মৌলভীবাজারের পথে

তাকে দেখেছি একবার গাজায় নিরন্ন

মানুষের মুখে অন্ন তুলে দেয়ার আনন্দ নিতে,

তাঁর মুখে অমেয় আলো ঝলকানি ছিল।

আমি বা আমরা যা অনুভব করি না

পেট পুরে গেলে যখন আর কারো কথা ভাবিনা

তখন তাঁর পুরো মনস্তত্ব জুড়ে ক্ষুধার অনুভুতি ছিল,

সে আমার দিকে একবারো তাকায়নি।

নায়াগ্রার ঝর্ণার মতো বিস্তীর্ণ অবিরাম বর্ষণ

আমি মৌলভীবাজারের ঝর্ণায় দেখিনি,

তবুও কয়েকজন ভিখারিকে দশ টাকা দান করে

গর্ব ভরে নিজেকে ঝর্ণা ভাবতে শিখেছি।

মনের দীনতা নিয়ে অন্যের জন্যে ঝরা যায়না

প্রাপ্তির প্রত্যাশায় ঝর্ণা কখনো পতিত হয়না

পাপ আর পূণ্যের দোলাচলে ঘুরপাক খেতে খেতে

অবিরাম ঝর্ণা হওয়ার মত কিছুই করা হয়না।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login