প্রচুর অর্থ-সম্পদ চাই,
স্বর্ণখচিত বিশাল বাড়ি,
আসবাবপত্র, বিছানা, বালিশ-
সবকিছুতেই আভিজাত্যের ছোঁয়া,
জীবনজুড়ে বিলাসিতার রাজত্ব,
পৃথিবীর সব সুখ যেন আমারই কেনা!
সোনার চামচ দিয়ে
ফোঁটা ফোঁটা জল পান করতে চাই,
কেটে কেটে দামি দামি খাবার খেয়ে
রাজকীয় তৃপ্তিতে দিন কাটাতে চাই।
বিলাসবহুল গাড়িতে চড়ে
পৃথিবীর পথে পথে ঘুরতে চাই,
ধনসম্পদের পাহাড় গড়ে
সবচেয়ে বড়লোক হতে চাই!