মানুষ চেনা বড় দায়,
হাসির পেছেও ঝড় বয়ে যায়।
কেউ কাছে এসেও আপন হয় না,
কেউ দূরে গিয়েও পর হয় না।
জীবন মানে হাজার প্রশ্ন,
কিছু প্রাপ্তি, কিছু শূন্যতা।
সবাই শুধু গল্পটা দেখে,
কেউ বোঝে না মনের নীরবতা।
তবুও জীবন থেমে থাকে না,
হারিয়ে গেলেও পথ ফুরায় না।
যে নিজের আলোয় চলতে শেখে,
অন্ধকারও তার পথ রোধ করে না।