Poetry

নীরব অনুভূতি

October 22, 2026

MD Zidan

12 views

কিছু কথা বলা হয় না,

কিছু ব্যথা দেখানো যায় না,

হাসির আড়ালে লুকিয়ে থাকে

হাজারো গল্প, বলা যায় না।

রাতের আকাশ চাঁদকে বলে,

“তুমিও কি একা থাকো?”

চাঁদটা হেসে উত্তর দেয়,

“সবাই দেখে, কেউ বোঝে না আমায়।”

জীবন মানে শুধু হাসি নয়,

জীবন মানে হারিয়ে যাওয়া,

হাজার কষ্ট বুকে নিয়েও

নতুন করে স্বপ্ন সাজানো।

একদিন সব কষ্ট থামবে,

ফিরবে মুখে মিষ্টি হাসি,

অন্ধকারের শেষে দেখবে—

আলোয় ভরে গেছে পৃথিবী

Picked up where you left off

Comments

R Masud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • R Masud 2 hours ago First reader

    হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো গল্প, বলা যায় না।কথাটা নির্মম সত্য।

    • MD Zidan 2 hours ago

      ধন্যবাদ মন্তব্য করার জন্য