Poetry

শুধু ভালোবাসার দূরত্ব

October 19, 2026

44 views


‎আমার খুব কাছের মানুষ,
‎প্রিয় মুখগুলো দেখে এখন আর
‎অতটা মায়া জাগে না।
‎
‎তবে আফসোস থেকে যায়-
‎তাদের জন্য কষ্ট হয়।
‎
‎যেভাবে তারা
‎আমার থেকে দূরে সরে গেছে,
‎আমি সেভাবে দূরে সরে যেতে পারিনি।
‎
‎হয়তো সম্পর্কের শেষ হয়,
‎কিন্তু ভালোবাসার অভ্যাসের শেষ হয় না।
‎তাই আজও তাদের অনুপস্থিতি
‎নিঃশব্দে এসে বসে থাকে হৃদয়ের এক কোণে।
‎
‎মায়া কমেছে, অভিমান নয়।
‎ভালোবাসা নীরব হয়েছে, শেষ হয়ে যায়নি।
‎

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login