মা-বাবার কাছে
সন্তানের ঠান্ডা-গরম লাগে,
শরীর অসুস্থ হয়,
খাবারে অরুচি লাগে,
ভালো স্বাস্থ্যেও শুকনো লাগে।
গরমে সন্তানের গা ঘামে না,
ভিজে মা-বাবার শরীর
প্রচণ্ড শীতেও সন্তান কাঁপে না,
মা-বাবার শরীর কাঁপে।
হাঁটতে গিয়ে থেমে গেলে
বুক কেঁপে ওঠে,
ঝাপটি দিয়ে ধরে হাত-
'কী হলো রে?' বলে।
সন্তানের মুখে হাসি ফুটলে
তাঁদের পৃথিবী হাসে,
সন্তানের জীবনে দুঃখ আসলে
নিজের সুখটুকুও নীরব হয়ে আসে।