আমাদের জীবনে অপেক্ষা থাকে সুখের। একটু সুখের আশায় আমরা আমাদের দিনগুলোকে পার করে দেই। আমাদের জীবনের পুরো যাত্রাটাই থাকে সুখ নামক গন্তব্য অবধি পৌঁছানোর।
এমনি করে জীবন যৌবন ফুরিয়ে যায়। আসলে সুখের জন্য অপেক্ষা করতে গিয়ে আমরা আমাদের আসল সুখটাই নষ্ট করে ফেলি। অথচ সুখ জিনিসটা অল্প কিছুতেই পাওয়া সম্ভব। সুখের অপেক্ষা কারো কাছে অবসান হয়। কারো কাছে এই অপেক্ষা চিরতরে রয়ে যায়।